কামরুল ইসলাম, চট্টগ্রামঃ
০৪ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৫তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে উদ্বোধনী (১ম দিবস) দিবস অনুষ্ঠিত হয়।
মাহফিলে দুই অধিবেশনে মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ ও গর্জনিয়া ফয়জুল উলুম ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আইয়ুব এর সভাপতিত্বে উদ্বোধন করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল (সা.) আলহাজ্ব মাওলানা সাইয়্যিদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী।
চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী এর যৌথ সঞ্চালনায় “রাসূলুল্লাহ (সা.) এর মু’যিযাসমূহের বর্ণনা” বিষয়ে আলোচনা করেন তাফহীমুল কুরআন সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক আলহাজ্ব মাওলানা জয়নুল আবেদীন, “নবী করিম (সা.) এর চিরত্রের বিভিন্ন দিক” আলোচনা করেন ইখওয়ানুল উম্মাহ মডেল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আইয়ুব আলী আনসারী, নিউ চান্দগাঁও আবাসিক এলাকা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা শরিয়ত উল্লাহ জিহাদী, “মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা.) এর জন্ম বৃত্তান্ত (নুবুয়্যত পূর্ব জীবন শৈশব ও যৌবনকাল) ও পরিবারের সামাজিক অবস্থান” বিষয়ে আলোচনা করেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মাহমুদুল হাসান, “নবী করীম (স.) এর শুভাগমন উপলক্ষে পূর্ববর্তী নবী ও রসূলগণের ভবিষ্যত বাণীসমূহের বর্ণনা” বিষয়ে আলোচনা করেন মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ এর পরিচালক ।
আলহাজ্ব মাওলানা মোস্তফা নুরী। কোরআন তেলাওয়াত করেন মাওলানা জালাল উদ্দিন মুনিরী, আবু ওমর হাবিবুল্লাহ, নুর মোহাম্মদ আনাস।
না’আতে রসূল (সা.) পরিবেশন করেন মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন মুসা, হাফেজ মুজাহিদুল ইসলাম সোহেল, আহমদ হিজবুল্লাহ, রবিউল আউয়াল।
মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বনফুল এন্ড কোং এর ডাইরেক্টর আলহাজ্ব আবদুস শুকুর।
মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত,আলহাজ্ব আবু তাহের,মাওলানা কাজী নাছীর উদ্দিন, আলহাজ্ব ইসমাইল মানিক, এইচ.এম. মাহাবুবুল হক,শাহজাদা তৈয়বুল হক বেদার,আলহাজ্ব কাজী আরীফুল ইসলাম,সাইফুউদ্দিন মোহাম্মদ তারেক প্রমুখ।
Admin