গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর: ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঢাকা বিভাগের গাজীপুর জেলার অন্তর্ভুক্ত এই আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আগামী নির্বাচনে উত্তেজনাপূর্ণ হতে পারে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।
বিএনপি
কাজী ছাইয়েদুল আলম বাবুল – বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ)।
চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী – গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব।
মজিবুর রহমান – সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।
হুমায়ূন কবীর খান – বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহসম্পাদক।
জামায়াতে ইসলামী
শাহ আলম বকশী – সাবেক সচিব ও জামায়াতে ইসলামী নেতা। তিনি গাজীপুর-১ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।
অন্যান্য দল ও
মো: জাহিদ হাসান – মানবাধিকার কর্মী ও সমাজসেবক। বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী হিসেবে তিনি গাজীপুর-১ আসনে নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা নিতে পারেন।
নির্বাচনী প্রচারণা এখনও শুরু হয়নি, তবে প্রার্থীরা ইতিমধ্যেই স্থানীয় প্রস্তুতি নিচ্ছেন। আগামী কয়েক মাসের মধ্যে আরও প্রার্থীর নাম ঘোষণা হতে পারে।
Admin