দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
-
নিউজ প্রকাশের তারিখ :
Jan 6, 2026 ইং
ছবির ক্যাপশন: মোনাজাত করছেন জনাব হামিদুর রহমান হামিদ
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর কামরাঙ্গীচরে সদ্যপ্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে কামরাঙ্গীচরের বেড়িবাঁধে অবস্থিতি বিলকিস কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানের আয়োজন করে কামরাঙ্গীচর থানা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ৭ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হামিদুর রহমান হামিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাকে বিএনপি থেকে মনোনীত করা হয়েছে।
আপনারা আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন।
আমি আপনাদের সকল সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, কামরাঙ্গীচর বাসীর যে চাও আছে আমি তা পূরণ করার চেষ্টা করব।
আপনারা শুধু আমাকে সহোযোগিতা করবেন।
আপনাদের পাশে আমি সবসময় আছি এবং থাকব।
আমি এমপি হতে পারি আর না পারি আপনাদের সেবায় সবসময় নিয়োজিত থকব।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কামরাঙ্গীচর থানা বিএনপির আহব্বায়ক মোহাম্মাদ নাঈম, মোঃ আওলাদ হোসেন, মোঃ জোহির, মনির হোসেনসহ আরও অনেক নেত্রীবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : Admin
কমেন্ট বক্স