ঢাকা | বঙ্গাব্দ

জুলাই বার্তাবীর সম্মাননা’ পেলেন সাংবাদিক ইসমাইল সরদার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 8, 2026 ইং
সাংবাদিক ইসমাইল সরদার ছবির ক্যাপশন: সাংবাদিক ইসমাইল সরদার
ad728
নিজস্ব প্রতিবেদকঃ

আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করার স্বীকৃতিস্বরূপ ‘জুলাই বার্তাবীর সম্মাননা স্মারক’ পেয়েছেন সাংবাদিক ইসমাইল সরদার।

বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের হাতে চেক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদেরও বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানটির আয়োজন করে আগ্রাসন বিরোধী আন্দোলন।

সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় সাংবাদিক ইসমাইল সরদার বলেন,
জুলাইয়ের কথা মনে হলেই চোখে ভাসে শহীদদের রক্তাক্ত দেহ। এই প্রজন্ম জীবন দিতেও প্রস্তুত, কিন্তু জুলাইকে মুছে যেতে দেবে না। জুলাইকে ধারণ করে আমরা চাই, এই নতুন বাংলাদেশে আর কখনো বিদেশি আগ্রাসন কিংবা ফ্যাসিস্ট কায়দায় গণতন্ত্র হত্যার সুযোগ যেন না আসে।

উল্লেখ্য, ইসমাইল সরদার ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় এসএ টিভিতে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। সে সময় তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে গণঅভ্যুত্থানের সংবাদ সংগ্রহ ও প্রচার করেন। সংবাদ সংগ্রহকালে ২০২৪ সালের ১৮ জুলাই তাকে সহ বেশ কয়েকজন সাংবাদিককে নিষিদ্ধ ছাত্রলীগের দুষ্কৃতকারীরা হামলা চালিয়ে আহত করে।

সাহসিকতা ও পেশাগত দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ এ বছর দেশব্যাপী ১০২ জন সাংবাদিককে ‘বার্তাবীর সম্মাননা’ প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin

কমেন্ট বক্স