ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা ১৮ আসনে নারীদের স্কিল ডেভেলপমেন্ট ও কর্মসংস্থান করে দেওয়া হবে : রাজিয়া সুলতানা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
রাজিয়া সুলতানা ছবির ক্যাপশন: রাজিয়া সুলতানা
ad728
সৈয়দ ইদ্রিস আলীঃ

ঢাকা ১৮ আসনে কর্মজীবী নারীদের জন্য বিভিন্ন প্রকার স্কিল ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠা করা হবে। যার ফলে তাদের যোগ্যতা অনুযায়ী নারীরা সঠিক কর্মে নিবেদিত হতে পারেন। সবচেয়ে বেশি নজর দেয়া হবে শিক্ষার্থী এবং নারী গার্মেন্টস শ্রমিকদের জন্য। তাদের দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা নিজেরা উপকৃত হবে এবং দেশের জন্যও অবদান রাখতে পারবে।

সেই সাথে নারীদের নিরাপত্তা বৃদ্ধিতে কাজ করা হবে। দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী রয়েছে। যেহেতু দেশের জনসংখ্যার অর্ধেক নারী তাই তাদের পিছনে ঠেলে দিয়ে দেশ এগিয়ে যাওয়া সম্ভব নয়।

আজ শুক্রবার সকালে রাজধানীর তুরাগে ঢাকা ১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের সহধর্মিণী রাজিয়া সুলতানা তার স্বামীর পক্ষে গণসংযোগে এসে পথসভায় এসব কথা বলেন। 

গণসংযোগ ও পথসভায় তুরাগ থানা বিএনপির সাবেক মহিলা সম্পাদিকা শোহেলী পারভীন শিখার সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন মহানগর উত্তর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আছিয়া ইসলাম মুক্তা, তুরাগ ও উত্তরা পশ্চিম থানা মহিলা দলের আফসানা রহমান, আনুশা আনু, নাজমা আক্তার, জাকেরা জেসমীন, তাহমিনা রশিদ তানিয়া, ফাতেমা বেগম, জান্নাতুল মাওয়া, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক চান মিয়া বেপারী, আলমাছ আলী, রফিকুল ইসলাম রবু, মোস্তফা সরকার, আনোয়ার ঢালী, ফারুক সরকার প্রমূখ।

নিউজটি আপডেট করেছেন : Admin

কমেন্ট বক্স