ঢাকা | বঙ্গাব্দ

সোনারগাঁয়ে ডাব পাড়াকে কেন্দ্র করে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 19, 2025 ইং
সোনারগাঁয়ে ডাব পাড়াকে কেন্দ্র করে ভাইয়ের ছুরিকাঘাতে  ভাই নিহত। ছবির ক্যাপশন: সোনারগাঁয়ে ডাব পাড়াকে কেন্দ্র করে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত।
ad728
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাব পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খোকা (২৭) নিহত হয়েছে।

  শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আলাপদি গ্রামে এ ঘটনা ঘটে। 
নিহত খোকা আলাপদী গ্রামের জাহের আলীর ছেলে। 

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক রাশেদুল হাসান খান জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাবদী গ্রামের মৃত জাহের আলীর ছেলে আক্তার হোসেন ও খোকা মিয়ার
মধ্যে  শুক্রবার দুপুরে গাছের ডাব পাড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আক্তার হোসেন তার ছোট ভাই খোকাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে ঘাতক ভাই আক্তার হোসেন পলাতক রয়েছে। পুলিশ গ্রেফতার করার জন্য অভিযান চালাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Admin

কমেন্ট বক্স